দরিদ্রতাকে জয় করে জিপিএ-৫ পাওয়া কুলাউড়ার হামীম ও সাইদুলের গল্প…

July 27, 2017,

বিশেষ প্রতিনিধি॥ কৃষকের ঘরে জন্ম নিয়ে নিয়মিত পড়াশোনার মাধ্যমে দরিদ্রতাকে জয় করে জিপিএ ৫ পাওয়া মেধাবী সাইদুলের সাফল্য আর ছোটবেলা থেকে পিতার অনুপস্থিতিতে নানার বাড়ীতে বড় হওয়া মায়ের হাড়ভাঙ্গা পরিশ্রমের জবাবে জিপিএ-৫ পাওয়া অপর মেধাবী হামীমের স্বপ্নীল শিক্ষা জীবনের গল্প। উভয় শিক্ষার্থীই বিগত কোন পাবলিক পরীক্ষায় জিপিএ-৫ না পেয়েও কঠোর পরিশ্রমের মাধ্যমে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় কুলাউড়া উপজেলার আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে জিপিএ ৫ পায়।
হামীম আহমদ: বানিজ্য শাখায় চলতি বছরের পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে সাফল্য দেখায়, তার বাবা মোঃ আব্দুল হক ও মাতা পপি বেগম। পৃথিমপাশা গ্রামে তার বাড়ি। হামিম নিয়মিত ৭/৮ ঘন্টা লেখাপড়া করত। সে ভবিষ্যতে ইংরেজী সাহিত্যে পড়তে ইচ্ছুক। তার এ ফলাফলের পিছনে এক প্রতিক্রিয়ায় সে জানায়, প্রথমে মহান আল্লাহ পাকের অশেষ মেহের বানীতে আমার মায়ের অত্যন্ত পরিশ্রম ও বাবার অনুপ্রেরণা এবং শিক্ষক মন্ডলী ও গুরুজনদের সহযোগিতায় আমার এই ফলাফলের অন্যতম কারণ।
সাইদুল ইসলাম: আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজের বানিজ্য শাখা থেকে চলতি বছরের পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে সাফল্য অর্জন করে। তার বাবা মোঃ রইছ উল্যা পেশায় একজন কৃষক ও মাতা জায়েদা খাতুন একজন গৃহিনী। তার বাড়ি পৃথিমপাশা ইউনিয়নের রাজনগর গ্রামে। ৬ ভাই ৪ বোনের মধ্যে সে অষ্টম। সে নিয়মিত ৫/৬ ঘন্টা লেখাপড়া করত। সে ভবিষ্যতে একজন আদর্শ শিক্ষক হতে চায়। তার এ ফলাফলের পিছনে বাবা, মা, ভাইবোন, শিক্ষক মন্ডলী এবং ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী চাচাতো ভাই জাহিদ হাসান সামাদ এর অনুপ্রেরণা রয়েছে বলে সে জানায়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com