কুলাউড়ার পাইকপাড়ায় রাস্তা পাকাকরনের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের পাইকপাড়া এলাকায় ক্ষতিগ্রস্থ রাস্তা মেরামত ও পাঁকাকরনের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মানববন্ধন পালন করে এলাকাবাসী।
২৯ জুলাই শনিবার সকালে হাজীপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আয়োজনে ক্ষতিগ্রস্থ রাস্তার উপর দাঁড়িয়ে মানববন্ধন পালন করে এলাকার ভুক্তভোগিরা।
বক্তারা পাইকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় হইতে সুলতানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও আলীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পযর্ন্ত রাস্তাটি মেরামত ও পাকা করণের দাবী করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক আকলিমুরর রাজা চৌধুরী, ছালামুর রাজা চৌধুরী, আহাদুর রাজা চৌধুরী, সৈয়দ অনু মিয়া, সিদ্দেক আলী, সাংবাদিক ছয়ফুল আলম সাইফুল, ওয়াহিদ আলী চৌধুরী, মোঃ ইন্তাজ আলী, মাওঃ নোমান আহমদ, ফাহিম আহমদ, তুহেল চৌধুরী, সৈয়দ এনামুল হক, আলমগীর মিয়া, ফজলু মিয়া, মোঃ আবদাল হোসেন, রাসেল আহমদ, আনছু মিয়া, মোঃ শামছুল হক প্রমুখ। শতাধিক মানুষের মানববন্ধনে ইউপি সদস্য সহ অনেকেই বক্তব্য রাখেন।



মন্তব্য করুন