হাকালুকির কুলাউড়া অঞ্চলে ইনারহুইল ক্লাবের ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম

July 31, 2017,

মানবকল্যাণধর্মী সংগঠন ইনারহুইল ক্লাব, ইস্কাটন, ঢাকা ভয়াবহ বন্যা কবলিত ও পৃথিবীর অন্যতম বৃহত্তম হাকালুকি হাওরের কুলাউড়া অঞ্চলে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ, পুনর্বাসন ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে। সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবী আবেদ রাজার আমন্ত্রণে এ উদ্যোগ গ্রহণ করে।
শুক্রবার দিনব্যাপী উক্ত সংগঠনের পক্ষে কাদিপুর ইউনিয়নের কাড়েরা, ভুকশিমইল ইউনিয়নের বাইরচক, মোক্তাজিপুর, ভুকশিমইল গৌড়কবল, কোরবানপুর ও পার্শ্ববর্তী এলাকায় বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী, চারা গাছ বিতরণ করা হয়। ইউনিয়নের সর্বাপেক্ষা ক্ষতিগ্রস্ত মোক্তাজিপুর গ্রামরে স্বামী পরিত্যাক্তা সহায়-সম্বলহীন র”সনা বেগমকে পুনর্বাসনের জন্য ক্লাবের পক্ষে এডিটর এডভোকেট মোর্শেদ নাসির, সদস্য ফারহানা সুলতানা, ওয়াহিদা শিরিন পপি ২ বান ঢেউটিন, গৃহনির্মাণ বাবদ নগদ ৫ হাজার টাকা, উপার্জনের জন্য ২০টি হাস প্রদান করেন। এসব পেয়ে র”সনা বেগম এক প্রতিক্রিয়ায় বলেন, জানা নেই পরিচয় নেই এই রকম কিছু মানুষের সহায়তায় আল্লাহ রহমতে বেঁচে থাকব, নতুন সংগ্রামের যাত্রা শুর”। এর পূর্বে সকালে কুলাউড়া থেকে হাকালুকি যাত্রার প্রাক্কালে প্রতিনিধি দলকে শুভেচ্ছা জানান কুলাউড়ার বিশিষ্ট সাংবাদিক আজিজুল ইসলাম, কুলাউড়া কলেজের উপাধ্যক্ষ আ. হান্নান, এম.এ গনি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ আলম সরকারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কর্মসূচির সমাপণীতে কুলাউড়া রেল ষ্টেশনের ভিআইপি কক্ষে ক্লাবের ত্রাণ ও পুনর্বাসন তৎপরতা, রক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে সাংবাদিকদের সাথে প্রতিনিধিদল মতবিনিময় করেন। কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম. শাকিল রশীদ চৌধুরী, যুগান্তরের আজিজুল ইসলাম, শমসের নগরের বিশিষ্ট সাংবাদিক এস.এ আলমসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় এক প্রতিক্রিয়ায় প্রতিনিধিদল নেত্রী এড. মোর্শেদা নাসির সার্বিক সহযোগিতার জন্য কুলাউড়াবাসীকে আন্তরিক অভিনন্দন জানান এবং ভবিষ্যতে সুযোগ পেলে বড় পরিসরে কিছু করার অনুভূতি ব্যক্ত করেন। ক্লাবকে আমন্ত্রণকারী এড. আবেদ রাজা ইনারহুইল ক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করে আর্তমানবতার সেবায় অন্যান্য সংগঠনকে এগিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
ক্লাবের উক্ত কর্মসূচি বাস্তবায়নে বিশেষ দায়িত্ব পালন করেন প্রতিনিধিদলের সাথে আগত কর্মসূচি সমন্বয়ক তর”ণ সমাজসেবক মো. জয়নাল আবেদিন। কুলাউড়ার মহিলাদের পক্ষে কর্মসূচি সমন্বয় করে কুলাউড়া বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক শাকিলা বেগম চৌধুরী, লিপি আলম, মমতাজ হাসান, মিসেস আ. হান্নান, মিসেস শামিম আহমদ, শিক্ষার্থী শেখ ফাতেমা আক্তার র”বিনা, শেখ কুলসুম আক্তার র”মানাসহ অন্যান্যরা।
কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন সমাজকর্মী এম.এ মজিদ, আশরাফ আলী চৌধুরী, শেখ শহিদুল ইসলাম, দেলোয়ার হোসেন, প্রভাষক মো. আলী শামিম, ফয়জুর রহমান গোলাপ, ডা. তার”ন খান, আফজাল হোসেন (সাইক মেম্বার), আ. রফিক রব, বাতির মিয়ার, শামীম আহমদ, কামর”ল ইসলাম পাখি, ছাত্রনেতা সাইফুল ইসলাম, আতিকুল ইসলাম, শ্রমিক নেতা র”হুল আমিন, দেলোয়ার হোসেন ঢালীসহ অন্যান্যরা। আন্তঃনগর পারাবত ট্রেনযোগে ঢাকার উদ্দেশ্যে কুলাউড়া ত্যাগের প্রাক্কালে  উল্লেখিতরা ইনারহুইল ক্লাবের প্রতিনিধি দলকে পুনরায় কুলাউড়া আগমনের আমন্ত্রণ জানিয়ে পুস্পস্তবক দিয়ে বিদায় জানান। প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com