কুলাউড়ায় দুই সহোদর হত্যা মামলায় ইউপি সদস্য কারাগারে

July 31, 2017,

বিশেষ প্রতিনিধি॥  কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের দুই সহোদর খুনের মামলায় মাসুক মিয়া নামের এক ইউপি সদস্যের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
৩০ জুলাই রোববার মৌলভীবাজার চীফ জুডিশিয়াল ৫নং আমলি আদালতে জামিন আবেদন করলে বিচারক তার জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন। কোর্ট ইন্সপেক্টর আব্দুল হাই জামিন নামঞ্জুরের সত্যতা নিশ্চিত করেন।
উল্লেখ্য, কর্মধা ইউনিয়নের দীঘলকান্দি গ্রামে সুন্দর আলীর সাথে তার চাচাত ভাই শাহীন আহমদের দীর্ঘ দিন ধরে বাড়ির সামনে ক্ষেতের ৬০ শতক জমি নিয়ে বিরোধ চলছিলো। বিরোধকৃত জমিতে সুন্দর আলী একটি কাঁচা ঘর নির্মাণ করেন। এই বিরোধের জের ধরে ২০১৩ সালের ২৩ ডিসেম্বর সোমবার রাতে শাহীন আহমদের পক্ষে ওই ইউপি সদস্য বুধপাশা গ্রামের মৃত জোয়াদ উল্লার দুই ছেলে আলফু মিয়া (৪০) ও মাসুক মিয়া (৪৫)কে ভাড়া করে নিয়ে জমি দখলে যান। এতে দু’পক্ষের সংঘর্ষে আলফু মিয়া ও মাসুক মিয়া নিহত হন।
আহত হন দিঘলকান্দি গ্রামের মৃত মহরম আলীর ৩ ছেলে সুন্দর আলী (৪০). সোহেল মিয়া (৩০) ও সিকন্দর আলী (২৮) এবং একই গ্রামের আরমান আলীর স্ত্রী ফুলভী বিবি (৬০)। গুর”তর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরন করা হয় একই গ্রামের মৃত আকরব আলীর স্ত্রী আকলিমা বেগম (৫৬) ও সুন্দর আলীর মেয়ে নাছিমা বেগম (১৫)কে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com