কুলাউড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

August 5, 2017,

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া উপজেলার জয়চন্ডি ইউনিয়নে কামারকান্দি গ্রামে বৃহস্পতিবার ৩ আগস্ট পানিতে ডুবে তানজিলা সিদ্দিকা নামক দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। তানজিলা কামারকান্দি গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে মা কাজে ব্যস্ত থাকায় সে সবার চোখ ফাঁকি দিয়ে ঘরের পাশে একটি গর্তে পড়ে যায়। পরে খোজাখুঁজির এক পর্যায়ে দুপুর ২ টার গর্তে তার ভাসমান লাশ দেখতে পেয়ে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তানজিলাকে মৃত ঘোষণা করেন। কুলাউড়া থানার এসআই খছরুল আলম বাদল বিষয়টি নিশ্চিত করেছেন। লাশের ময়না তদন্ত ছাড়াই পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com