বন্যার্তদের মাঝে কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের নগদ অর্থ প্রদান
August 8, 2017,

হোসাইন আহমদ॥ কুলাউড়া উপজেলার হাকালুকি হাওরপারের ভুকশিমইল ইউনিয়নে বন্যাদুর্গত মানুষের মধ্যে কুলাউড়া ওয়েলফেয়ার সোসাইটি ইউকের উদ্যোগে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
৭ আগস্ট ইউনিয়নের বাদে ভুকশিমইল মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে ১০০ পরিবার ও জালালপুর এলাকায় ২০০ পরিবারকে এই অর্থ বিতরণ করা হয়। দুটি স্থানে ৩০০ পরিবারের প্রত্যেককে নগদ ৫০০ টাকা করে দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া ওয়েলফেয়ার সোসাইটি ইউকের বাংলাদেশ প্রতিনিধি মোতাব্বির হোসাইন, মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি তঞ্জব আলী, আবু সাঈদ শের আলী, আবুল হোসাইন, আব্দুল মান্নান ও পাখি মিয়া।



মন্তব্য করুন