কুলাউড়ায় ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান ছালাম এর পিতার দাফন সম্পন্ন

August 13, 2017,

বিশেষ প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান ছালাম এর পিতা মোঃ আব্দুর রহিম (ময়না মিয়া)’র নামাজে জানাযা ১২ আগস্ট শনিবার বেলা আড়াইটায় কাদিপুর ইউনিয়নের মিয়ার মহল জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়েছে। নামাজে জানাযায় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বার ও সর্বস্তরের বিপুল সংখ্যক লোক অংশ গ্রহন করেন। পরে মরহুমের লাশ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। মোঃ আব্দুর রহিম শুক্রবার রাত ১০টায় সিলেট নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি কিডনীসহ জটিল রোগে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ৪ মেয়েসহ আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শোক প্রকাশ ঃ কাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান ছালাম এর পিতা মোঃ আব্দুর রহিম (ময়না মিয়া)র মৃত্যুতে গভীর শোক ও তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক বিবৃতি প্রদান করেছেন সাবেক এমপি এম এম শাহীন, বিএনপি নেতা এডভোকেট আবেদ রাজা, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নারীনেত্রী নেহার বেগম, ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, কাদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, কুলাউড়া পলি ক্লিনিকের চেয়ারম্যান ও সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার সম্পাদক এ কে এম সফি আহমদ সলমান, কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সম্পাদক মইনুল ইসলাম শামিম, সাপ্তাহিক হাকালুকি সম্পাদক উপাধ্যক্ষ আব্দুল হান্নান, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক ও সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার বার্তা সম্পাদক এম. মছব্বির আলী, যুক্তরাজ্যস্থ কুইন্সপার্ক বাংলাদেশ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র সাধারণ সম্পাদক, ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশনের যুগ্ম সাধারন সম্পাদক ও কুলাউড়া থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান, সাপ্তাহিক আমার কুলাউড়ার সম্পাদক জীবন রহমান, সাপ্তাহিক অর্থকালের সহকারী সম্পাদক এম. আতিকুর রহমান আখই, রাশীদ আলী ফাউন্ডেশনের উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি সাংবাদিক মোক্তাদির হোসেন, সংযুক্ত আরব আমিরাত আল আইন মহানগর আওয়ামীলীগের সভাপতি ও রাশীদ আলী ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসাইন আনু, বঙ্গবন্ধু পরিষদের আল আইন জেলা কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক সাংবাদিক হাবিবুর রহমান ফজলু, সাপ্তাহিক হাকালুকির বার্তা সম্পাদক আব্দুল করিম বাচ্চু, দৈনিক বর্তমানের কুলাউড়া প্রতিনিধি তারেক হাসান, জাতীয় সাপ্তাহিক অর্থকাল’র মৌলভীবাজার ব্যুরো প্রধান মাহফুজ শাকিল, সাপ্তাহিক পাতাকুঁড়ির দেশের কুলাউড়া ব্যুরো প্রধান এইচ ডি রুবেল, বাংলানিউজ নেটওয়ার্কের সহ-সম্পাদক এম আর রাসেল, সাপ্তাহিক জনতার নিঃস্বাস এর সিলেট বিভাগীয় প্রতিনিধি ইউসুফ আহমদ ইমন, ঢাকানিউজ২৪এর জেলা প্রতিনিধি এম. শাহবান রশীদ চৌধুরী প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com