কুলাউড়ায় ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র’ বই বিতরন

August 16, 2017,

বিশেষ প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্দোগে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্টানে ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র’ নামক মুক্তিযুদ্ধ বিষয়ক বই বিতরন করা হয়েছে।
১৬ আগস্ট বুধবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌঃ মোঃ গোলাম রাব্বীর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার এর পরিচালনায় বই বিতরন অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন মোঃ আব্দুল মতিন এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নারী নেত্রী নেহার বেগম, কুলাউড়া থানার ওসি মোঃ শামীম মুসা, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু। বক্তব্য রাখেন আলী আমজদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল কাদির, কুলাউড়া নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন, জালালাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুজাহিদুল ইসলাম, বাবনিয়া মাদ্রাসা সুপার মাওলানা আহসান উদ্দিন। পরে প্রধান অতিথি এমপি মোঃ আব্দুল মতিন প্রতিষ্টান প্রধানদের মধ্যে ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র’ নামক বই বিতরন করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com