কুলাউড়া আওয়ামীলীগের উদ্যোগে শোক দিবস পালিত

August 16, 2017,

বিশেষ প্রতিনিধি॥ জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে নানান কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল পুষ্পস্তবক অর্পণ, শোকর‌্যালী, আলোচনা সভা, দোয়া মাহফিল ও শিরণী বিতরণ।
১৫ আগস্ট মঙ্গলবার সকাল ১১ টার দিকে কুলাউড়া রেলওয়ে রিক্রিয়েশন ক্লাব সংলগ্ন মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় বৃষ্টি উপেক্ষা করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, তাঁতিলীগ, ছাত্রলীগসহ সকল সহযোগী সংগঠন।
পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা আওয়ামীলীগ ও এর সকল অঙ্গ সংগঠনের নেতৃত্বে এক বিশাল শোকর‌্যালী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোকর‌্যালী শেষে কুলাউড়া রেলওয়ে রিক্রিয়েশন ক্লাব সংলগ্ন মাঠে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নওয়াবজাদা আলী ওয়াজেদ খান বাবুর সভাপতিত্বে শোকসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামীলীগের নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য এবং পুলিশের সাবেক এআইজি মো. বজলুল করিম (বিপিএম)। এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম শফি আহমদ সলমান।

শোকসভায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান মান্নার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ নেতা শেখ আনছার আলী, মৌলভীবাজার জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক জাফর আহমদ গিলমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মনসুর আহমদ চৌধুরী, মোঃ ফজলুল হক ফজলু, শ্রমিকলীগের আহ্বায়ক অধ্যাপক মোঃ শাহজাহান,  দপ্তর সম্পাদক খালেদ পারভেজ বকস, আওয়ামীলীগ নেতা মোঃ মবশি^র মিয়া, ব্রাহ্মণবাজার আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম খান বাচ্চু, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল কাদির, কর্মধা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মজিদ মনু, বীর মুক্তিযোদ্ধা মোঃ নিয়াজুল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ভাটেরা ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ ছয়ফুর রহমান ছয়ফুল, উপজেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা মোঃ আহবাব হোসেন রাসেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ নিয়াজুল তায়েফ। এছাড়াও বক্তব্য রাখেন হুমায়ুন কবির পাঠোয়ারী, রেলওয়ে শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, পরিবহণ শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রাজিউম আলী রাজু, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মোঃ রাহাদুজ্জামান রাজু, পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান লিজু, কলেজ ছাত্রলীগ নেতা মিজান আহমদ প্রমুখ। শোকসভার শুরুতে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com