কুলাউড়ার করের গ্রাম স্কুলে পানির ফিল্টার প্রদান

বিশেষ প্রতিনিধি॥ শাহ্ সৈয়দ রাশিদ আলী (রঃ) ফাউন্ডেশনের উদ্যোগে ও ফাউন্ডেশনের প্রধান উপদেষ্ঠা অধ্যাপক ডাঃ রুকন উদ্দিনের অর্থায়নে কুলাউড়া সদর ইউনিয়নের করেরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পানির ফিল্টার ও মগ প্রদান করা হয়েছে।
১৮ আগস্ট শুক্রবার সাপ্তাহিক সীমান্তের ডাক পত্রিকার কার্যালয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নাসিরুজ্জামান জাকি’র হাতে এ ফিল্টার ও মগ তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) সিলেটের সভাপতি ও ফাউন্ডেশনের প্রধান উপদেষ্ঠা অধ্যাপক ডাঃ রুকন উদ্দিন, লন্ডন প্রবাসী প্রফেসর ড. সাইফুল আলম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সদস্য ফারুক আহমদ, ফাউন্ডেশনের উপদেষ্ঠা ও সাপ্তাহিক সীমান্তের ডাকের সিনিয়র রিপোর্টার মোক্তাদির হোসেন, কুলাউড়া উপজেলা যুবলীগের সাবেক সাবেক যুগ্ম আহবায়ক হোসেন মনসুর, প্রিয় কুলাউড়ার সম্পাদক ও প্রকাশক একেএম জাবের, সহ-সম্পাদক নাজমুল বারী সোহেল, ইত্যাদি নিউজের বার্তা সম্পাদক এস এইচ সৈকত, ফাউন্ডেশনের সদস্য পারুল মিয়া, প্রিয় কুলাউড়ার ব্যবস্থাপনা সম্পাদক মোহাইমিনুল ইসলাম মাহিন, চারুহাট চিত্রাংকন প্রতিষ্ঠাতা জিয়াউল হক জিয়া, স্যোসাল কেয়ার অব নেশন এর সভাপতি খায়রুল কবির জাফর, সিনিয়র সদস্য আজিজুল ইসলাম উজ্জল, সোহেল আহমদ, সৈয়দ আনিসুল ইসলাম, যুগ্ম সম্পাদক সৈয়দ আজিজুল ইসলাম, প্রচার সম্পাদক আশিকুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক নাহিদ খান নয়ন, সদস্য ফয়সল আহমদ ও তায়েফ চৌধুরী প্রমুখ।



মন্তব্য করুন