কুলাউড়ায় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে কুলাউড়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা

August 23, 2017,

কুলাউড়া প্রতিনিধি॥ প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন সাংবাদিকতা একটি মহৎ পেশা। এ পেশার অপব্যবহার করে হলুদ সাংবাদিকতা থেকে সাংবাদিকদের বিরত থাকতে হবে। তিনি কুলাউড়া প্রেসক্লাবের সাহসী সাংবাদিকতার জন্য ধন্যবাদ জানান। কুলাউড়া উপজেলার সাবেক এমপি মরহুম আব্দুল জব্বারের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২২ আগস্ট মঙ্গলবার স্বরণসভায় যোগদানকালে কুলাউড়া ডাকবাংলোতে কুলাউড়া প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে এক শুভেচ্ছা বিনিময়ে তিনি একথা বলেন। তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ, সাবেক সভাপতি সুশীল সেন গুপ্ত, সংলাপ সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক ও দি নিউ নেশন প্রতিনিধি এম. মছব্বির আলী, উত্তরপূর্ব প্রতিনিধি আব্দুল কুদ্দুছ, সাপ্তাহিক হাকালুকির বার্তা সম্পাদক আব্দুল করিম বাচ্চু, সবুজ সিলেট প্রতিনিধি তারেক হাসান, ফ্রি-ল্যান্স সাংবাদিক জয়নাল আবেদীন, সাপ্তাহিক পাতাকুঁড়ির দেশের কুলাউড়া ব্যুরো প্রধান এইচডি রুবেল, বিজয়ের কন্ঠ প্রতিনিধি সুমন আহমদ, ঢাকানিউজ২৪.কমের জেলা প্রতিনিধি এম শাহবান রশীদ চৌধুরী, সংলাপ প্রতিনিধি তৌসিফ চৌধুরী প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com