কুলাউড়ায় ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

এইচ ডি রুবেল॥ কুলাউড়া কৃষি সম্প্রাসারন অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ২২ আগষ্ট মঙ্গলবার হর্টিকালচার সেন্টার প্রাঙ্গনে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌঃ মোঃ গোলাম রাব্বীর সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা গোবিন্দ দে’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন মোঃ আব্দুল মতিন এমপি।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা জগলুল হায়দার। অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শাহজাহান, অতিরিক্ত উপ-পরিচালক সুরজিত চন্দ্র দত্ত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নেহার বেগম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সাইফ উদ্দিন আহমেদ, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, ইউআরসি ইন্সট্রাকটার আফসানা আক্তার, উপজেলা কৃষকলীগ আহ্বায়ক আব্দুল কাদির, মেম্বার লোকমান আহমদ। বক্তব্য রাখেন কৃষক প্রতিনিধি আজিজুর রহমান, ননী গোপাল দাস প্রমুখ। সভার পূর্বে এক র্যালী ও র্যালী শেষে আব্দুল মতিন এমপিসহ অতিথিবৃন্দ ৩ দিন ব্যাপী বৃক্ষ মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন।



মন্তব্য করুন