কুলাউড়ায় ফুলেরতল বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার ফুলেরতলবাজার ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। দীর্ঘ ২০ বছর পর আনুষ্ঠানিকভাবে সরাসরি ভোটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
২২ আগস্ট মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে বরমচাল ইউনিয়ন পরিষদ হলরুমে ২৪৬জন ব্যবসায়ী তাদের ভোট প্রদান করেন। জানা যায়, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আনোয়ারের উপস্থিতিতে এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হাজী মোঃ আনার উদ্দিন, হাজী মোঃ আবু হানিফ, মোঃ আব্দুল মুক্তাদির মুক্তার, শ্রীপদ বর্ধন, মোঃ মফিজ খান, মোঃ আজিজ খান, আশরাফুল ইসলাম রাজিব এর সহযোগীতায় আনন্দ উৎসবের মাধ্যমে ভোট গ্রহন সম্পন্ন হয়। ভোট গ্রহনের সময় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে কুলাউড়ার থানার এসআই মোঃ হারুনুর রশীদ এর নেতৃত্বে একদল পুলিশ উপস্থিত ছিলেন।
বিকাল ৫টায় ভোট গণনা শেষে সভাপতি পদে মোঃ আবুল হোসেন খান বাবলু চাকা প্রতিকে ১৬৬ ভোট পেয়ে জয়লাভ করেন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোঃ আতিকুর রহমান কলা ছাতা প্রতিকে ভোট পেয়েছেন ৭১।
সাধারণ সম্পাদক পদে রিকশা প্রতীক নিয়ে মোঃ হেলাল খান ১৪৫ ভোট পেয়ে জয়লাভ করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি দোয়াত কলম প্রতীক নিয়ে মোঃ শাহান উদ্দিন আহমদ ৮৫ ভোট এবং আনারস প্রতীক নিয়ে মোঃ জুবের আহমদ ১০ ভোট পেয়েছেন।
সহ-সভাপতি পদে দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে আব্দুল আমিন নিতার ১৪৩ ভোট পেয়ে জয়লাভ করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি চশমা প্রতীক নিয়ে মোঃ আলাল খান ৬২ ভোট পেয়েছেন।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে বাইসাইকেল প্রতীক নিয়ে মোঃ শামীম আহমদ ১০৩ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি গোলাপ ফুল প্রতীক নিয়ে মোঃ সাহেদ খান ৯৯ ভোট পেয়েছেন।
সদস্য পদে আম প্রতীক নিয়ে মোঃ মখলিছ মিয়া ১৮২ ভোট, বাল্ব প্রতীক নিয়ে হোসেন আহমদ খান শিমুল ১৮১ ভোট, মাছ প্রতীক নিয়ে মেরেজুল মিয়া ১৭৮ ভোট, জগ প্রতীক নিয়ে পারভেজ মিয়া ১৪৯ ভোট, পেয়ে বিজয়ী হোন। তাঁদের প্রতিদ্বন্দ্বি বালতি প্রতীক নিয়ে শাহাজাহান মিয়া ১৪০ ভোট পেয়েছেন।
উল্লেখ্য, এর আগে সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আব্দুল মুহিত, কোষাধ্যক্ষ পদে মোঃ রুমেল আহমদ, দপ্তর সম্পাদক পদে রুবেল মিয়া, প্রচার সম্পাদক পদে মোঃ জসীম উদ্দিন ও ক্রীড়া সম্পাদক পদে মোঃ সুমেল আহমদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হোন।



মন্তব্য করুন