কুলাউড়ায় বিদ্যুৎ পৃষ্টে এক কাচামাল ব্যবসায়ীর মৃত্যু

August 25, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার হাজীপুরের এক কাচামাল ব্যবসায়ীর বিদ্যুৎপৃষ্টে মৃত্যু হয়েছে।
২৫ আগষ্ট শুক্রবার দুপুরে হাজীপুর ইউনিয়নের ভূইগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটছে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, হাজীপুর ইউনিয়নের চক রনচাপের মৃত সুমেশ দত্তের ছেলে সুমন দত্ত (৩৩) ও নছিরগঞ্জ বাজারের পারবেজ মিয়া (১৭) দীর্ঘদিন ধরে কাঁচামালের ব্যবসা করে আসছেন। ভূইগাঁও গ্রামের আব্দুল মান্নানের বাড়ীতে দুইটি আমড়া গাছের আমড়া খরিদ করেন। শুক্রবার সকালে বিভিন্ন বাড়ীতে আমড়া পাড়ার পর দুপুরে মান্নান মিয়ার বাড়ীতে আমড়া পাড়ার সময় অসাবধানতা বশত গাছের পাশে থাকা ১১ হাজার ভল্ট লাইনের বিদ্যুৎ পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান সুমন দত্ত। খবর পেয়ে কুলাউড়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
হাজীপুর ইউপি চেয়ারম্যন আব্দুল বাছিত বাচ্ছু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পলি øবিদ্যুতের এ লাইন সম্পূর্ণভাবে ঝুঁকিপূর্ণ থাকায় এ নিরিহ মানুষটি আজ দুনিয়া থেকে চির বিদায় নিল। তিনি আরও দাবি করে বলেন, মৃত ব্যক্তির পরিবারের সমস্ত ক্ষতিপুরনের দায়ভার পল্লি বিদ্যুৎ কর্তৃপক্ষ বহন করতে হবে।
কুলাউড়া থানার ওসি শামীম মুসা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com