কুলাউড়ায় র‌্যাবের অভিযানে মাদকসহ ৩ জন আটক

September 4, 2017,

২৯ আগষ্ট গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল এডি জে.এম ইমরান এর নের্তৃতে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মৌলভীবাাজর জেলার কুলাউড়া থানাথীন কটারকোনা হুসাইনিয়া ইসলামিয়া মাদ্রাসা এর সামনে শমসেরনগর টু কুলাউড়াগামী পাকা রাস্তার উপর থেকে ২২ বোতল অফিসার্স চয়েস ও ০১টি মোটরসাইকেলসহ ৩ জন’কে আটক করে র‌্যাব। আটককৃত আসামীর নাম ও ঠিকানাঃ ১। মোঃ ওমর আলী (৩৫), পিতাঃ মৃত ইউনুুছ মিয়া, ২। মোঃ আব্দুল মোমিন (২০), পিতাঃ মোঃ হাসমত উল্লাহ, ৩। মোঃ সাইফুল ইসলাম (২১), পিতাঃ তছির আলী সর্ব সাং-মনোহরপুর, সর্বথানাঃ কুলাউড়া, জেলাঃ মৌলভীবাজার। গ্রেফতারকৃত আসামী মৌলভীবাজারের বিভিন্ন থানায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছে। তাহারা মাদকের পাইকারী ও খুচরা ব্যবসায়ী। গ্রেফতারকৃতরা লোক চক্ষুর অন্তরালে দীর্ঘদিন যাবৎ মাদকের ব্যবসা করে আসছে। তাদেরকে গ্রেফতার করার স্থানীয় জনগন স্বস্তি প্রকাশ করেছে। গ্রেফতারকৃত অভিযুক্তদের ও উদ্ধারকৃত মাদক দ্রব্যসমূহ মৌলভীবাজার জেলার কুলাউড়া থানায় মামলার মূলে হস্তান্তর করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com