কুলাউড়ার শরীফপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু

September 5, 2017,

বিশেষ প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার শরিফপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কালারায়ের চর গ্রামের সিদ্দেক আলী (মালদার) এর ছোট মেয়ে খয়রুন নেছা (২৩) ৩ সেপ্টেম্বর রোববার বিকাল ৫ টায় গলায় ফাঁস লাগিয়ে বাথরুমে আত্মহত্যা করে। মৃত গৃহবধুর ৩ বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
জানা যায়, স্বামীর বাড়ির লোকজনের সাথে বনিবনা না হওয়ার ফলে দীর্ঘদিন যাবৎ মেয়েটি বাবার বাড়িতেই অবস্থান করছিলেন। ঘটনার দিন ফোনের মাধ্যমে প্রবাসী স্বামী সোহেল আহমদের সাথে অনেক ঝগড়া হয়। এক পর্যায়ে স্বামী মোবাইলের মাধ্যমে তাকে তালাক দিয়ে দেয়। এর কিছুক্ষন পর মেয়েটি আত্মহত্যা করেন। উল্লেখ্য, গৃহবধুর স্বামী দীর্ঘদিন যাবৎ বিদেশে অবস্থান করছে। স্বামীর বাড়ি উপজেলার কর্মধা ইউনিয়নের নলডরী গ্রামে।
খবর পেয়ে কুলাউড়া থানার পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মৌলভীবাজার মর্গে লাশের ময়নাতদন্ত শেষে ৪ সেপ্টেম্বর সোমবার বিকাল সাড়ে তিন ঘটিকার সময় লাশটি বাড়িতে আনা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com