হাকালুকি হাওর থেকে ভাসমান জেলের লাশ উদ্ধার

September 6, 2017,

বিশেষ প্রতিনিধি॥ হাকালুকি হাওরে মাছ শিকারে গিয়ে নিখোঁজের ২দিন পর বৃহস্পতিবার দুপুরে এক জেলের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত জেলে মাছুম মিয়া (২৫) জুড়ী উপজেলার বেলাগাও গ্রামের হারুন মিয়ার ছেলে। ময়না তদন্তের জন্য পুলিশ তার লাশ মর্গে প্রেরণ করেছে।
এলাকাবাসী ও থানা পুলিশ সুত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে মাছুম মিয়া বেলাগাও গ্রামের সোনাই মিয়ার অবৈধ বেড় জাল নিয়ে হাকালুকি হাওরে মাছ শিকারে যায়। বাড়ী না ফেরায় পরিবারের লোকজন হাওরের বিভিন্ন এলাকায় খোজাখুজি করে কোথাও তাকে পায়নি। বৃহস্পতিবার দুপুরে হাকালুকি হাওরের রাখাল শাহ মাজার এলাকায় কুলাউড়া উপজেলার ভুকশিমইল এলাকার জেলেরা ভাসমান লাশ দেখতে পায়। খবর পেয়ে স্বজন নিয়ে জুড়ী পুলিশ লাশটি মাছুম মিয়ার বলে সনাক্ত করে তা উদ্ধার করে। জুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল উদ্দিন জানান, ময়না তদন্তের জন্য মাছুম মিয়ার লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com