কানিহাটি উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠান বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ ৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান কানিহাটি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র/ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠান বাস্তবায়নের লক্ষ্যে ২য় মতবিনিময় সভা কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রাক্তন ছাত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজল উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং প্রাক্তন ছাত্র সাংবাদিক ছয়ফুল আলম সাইফুলের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় চাকুরীজীবী পরিষদের সাধারণ সম্পাদক এম কুতুব উদ্দিন সোহেল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তারাপাশা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ এম এ রহিম, হাজীপুর ইউনিয়ন পরিষদের সদস্য মনিরুজ্জামান হেলাল, পাইকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মালিক চৌধুরী শামিম, প্রধান শিক্ষক আব্দুল আজিজ, ইউপি সদস্য কবির আহমদ বখ্স, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, দি মেটাল প্রাঃ লিঃ এর রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ মনসুর আলী, কানিহাটি উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক হেলাল আহমদ, এমরান আহমদ, সাংবাদিক ফখর উদ্দিন আহমদ ও জয়নাল আবেদীন, লিটন সুত্রধর প্রমুখ। তাছাড়া আগামী ৬ অক্টোবরের প্রস্তুতি সভা সফল করার জন্য বিভিন্ন কর্ম-কৌশল নির্ধারণ করা হয়। অনুষ্ঠানটি সফল করার জন্য দেশে-বিদেশে অবস্থানরত সকল প্রাক্তন ছাত্র/ছাত্রীদের সর্বাত্মক সহযোগীতা ও অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হয়। গত ১৯৬০ সাল থেকে ২০১৭ সাল পযর্ন্ত ব্যাচ ওয়ারী একজন করে প্রাক্তন ছাত্র/ছাত্রীদেরকে প্রস্তুতি সভায় দাওয়াত দেওয়ার জন্য দায়িত্ব প্রদান করা হয়। বিজ্ঞপ্তি



মন্তব্য করুন