রোহিঙ্গা নির্যাতন বন্ধের দাবীতে টিলাগাঁওয়ে প্রতিবাদ সভা

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের টিলাগাঁও বাজারস্থ কমরুন্নেছা প্লাজার সম্মুখে ৮ সেপ্টেম্বর শুত্রুবার মাগরিবের নামাজের পর মায়ানমারে রোহিঙ্গা নির্যাতন বন্ধের দাবীতে ডাক্তার কেরামত আলীর সভাপতিত্বে এক বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন- মাওলানা হারুন অর রশীদ, মাওলানা ইসমাইল হোসেন খান, মাওলানা ইয়াছিন আলী, সৈয়দ আব্দুস শহীদ, আতিকুর রহমান, মুজাহিদুল ইসলাম জামাল, মাওলানা আল আমিন, মাওলানা আব্দুল মানিক ও মশাহিদ আলী প্রমুখ। সভায় বক্তারা বলেন- মিয়ানমারের রোহিঙ্গা নির্যাতন একটি অমানবিক এবং গৃনিত কাজ। ইহা কোন মানুষ জাতি মেনে নিতে পারে না। অবিলম্বে মিয়ানমারের রোহিঙ্গা নির্যাতন বন্ধের দাবী জানানো হয়।
উল্লেখ্য, উক্ত প্রতিবাদ সভার শেষ পর্যায়ে এলাকার চানপুর গ্রামের জনৈক মোহন আচার্য্য প্রতিবাদ সভা নিয়ে কটুক্তি করায় সভাস্থলে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান বিষয়টি মীমাংসার ঘোষনা দেওয়ায় পরিস্থিতি আসে।



মন্তব্য করুন