রোহিঙ্গা মুসলিম গণহত্যার প্রতিবাদে হাজীপুর শরীফপুর ইউনিয়নে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার হাজীপুর ও শরীফপুর ইউনিয়নের তৌহিদী জনতার উদ্যোগে স্থানীয় নছিরগঞ্জ বাজারে কটারকোনা হুসাইনিয়া মাদ্রাসার মুহতামিম হাফীজ সুয়াইব আহমদের সভাপতিত্বে নছিরগঞ্জ মাদ্রাসার প্রিন্সিপাল মাও মখলিছুর রহমান এর পরিচালনায় কয়েক হাজার মানুষের উপস্থিতিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হজরত মাও. মশাহিদ আলী কামেমী বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাফিজ সাইফুর রহমান, মাও. আরকান উদ্দিন, মুফতি আলতাফুর রহমান, মাও.হাবিবুর রহমান, মাও. হেলাল উদ্দিন, মাও. ফারুক আহমদ, মাও. নোমান আহমদ, মাও. আলী আকবর , মাও. নাজমুল ইসলাম, কাজী মাও. মনসুর আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন ক্বারী আতাউর রহমান, শরীফপুর ইউপি সদস্য মোঃ মোঃ ইসরাইল মিয়া, শরীফপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আয়ুব আলী, মসজিদ ও মাদ্রাসার সভাপতি আব্দুর রফিক, মুক্তিযোদ্বা আতাউর রহমান, মাও. ময়নুল ইসলাম, হাফেজ ময়নুল ইসলাম বদরুল ইসলাম, আক্কাছ আলী, মাহমুদুল হাসান সুমন, মাও. কামাল উদ্দিন, সাবেক মেম্বার খলিলুর রহমান, হাসানুল বারী সানি, প্রমুখ। সভায় ত্রান তহবিলের জন্য তিন সদস্য একটি কমিটি গঠন করা হয়।
সভা শেষে কয়েক হাজার মানুষের এক বিশাল বিক্ষোভ মিছিল মনু-তিলকপুর সড়কের নছিরগঞ্জ বাজার থেকে মনু-কটারকোনা পর্যন্ত গিয়ে শেষ হয়।
এছাড়াও পিরেরবাজার, কটারকোনা, পাইকপাড়া, আমতলা বাজার, পাবই রেলগেইট, সহ বিভিন্ন এলাকায় পৃথক পৃথক সভা বিক্ষোভ মিছিল, মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।



মন্তব্য করুন