৬ প্রবাসী কমিউনিটি নেতাকে সংবর্ধনা দিল “সংলাপ”

September 14, 2017,

কুলাউড়া প্রতিনিধি॥ প্রবাসী বিভিন্ন কমিউনিটি নেতাদের সংবর্ধনা দিল মৌলভীবাজারের পাঠক প্রিয় পত্রিকা সাপ্তাহিক কুলাউড়ার “সংলাপ”।
১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় পত্রিকা কার্যলয়ে আনুষ্ঠানিকভাবে তাদের এ সংবর্ধনা দেওয়া হয়। সংলাপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সমন্বয়কারি এহসান আহমদ টিপুর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সংবর্ধনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি কুলাউড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ সংলাপ পত্রিকার উপদেষ্টা সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেন, কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম রহমান আতিক, কুলাউড়া পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কুয়েত প্রবাসী ফরিদ বখস্ সোহেল, সংবর্ধিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন কাতার মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ভাটেরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফয়েজ উদ্দিন আহমদ, দুবাই উত্তর আমিরাতস্থ কুলাউড়া সমিতির সাধারণ সম্পাদক, দুবাই আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম নাজমুল ইসলাম, সাবেক ছাত্রনেতা দুবাই প্রবাসী তাফি খান, ফ্রান্স কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাবেক সাংস্কৃতিক সম্পাদক সুমেল আহমদ। সংলাপ পত্রিকার সমন্বয়কারী আব্দুল মুক্তাদির, কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রুবেল আহমদ ও বর্তমান সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন লিটন, কুলাউড়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি জাকারিয়া আল জেবু। এছাড়া উপস্থিত ছিলেন সংলাপ পত্রিকার সমন্বকারী মইনুল ইসলাম সোহাগ, সাবেক সার্কুলেশন ম্যানেজার গোলজার হোসেন উজ্জল, সমন্বকারী আহসান হোসেন আল নাহিয়ান, কম্পিউটার বিভাগের প্রধান হাফিজ আব্দুল ছালাম, দৈনিক বিজয়েরকণ্ঠ উপজেলা প্রতিনিধি ও সংলাপ পত্রিকার কর্মাশিয়াল ম্যানেজার সুমন আহমদ, পূর্বপশ্চিমজেলা প্রতিনিধি সংলাপ ও স্টাফ রিপোর্টার এম এ কাইয়ুম, পৌর সংবাদদাতা আমিনুল ইসলাম দিদার প্রমুখ।
সংবর্ধিত অতিথিরা হলেন কাতার মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ভাটেরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফয়েজ উদ্দিন আহমদ, দুবাই উত্তর আমিরাতস্থ কুলাউড়া সমিতির সাধারণ সম্পাদক, দুবাই আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম নাজমুল ইসলাম, সাবেক ছাত্রনেতা দুবাই প্রবাসী তাফি খান, ফ্রান্স কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাবেক সাংস্কৃতিক সম্পাদক সুমেল আহমদ, দুবাই উত্তর আমিরাতের কুলাউড়া সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল গাফফার রুবেল, কুলাউড়া ছাত্রলীগের সাবেক সদস্য তাফি খান, দুবাই উত্তর আমিরাতের কুলাউড়া সমিতির সদস্য মো: কয়েছ আলী।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com