কুলাউড়ায় শাহ্জালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের মেধাবৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

September 25, 2017,

এইচ ডি রুবেল॥ কুলাউড়া উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্টান শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০১৬ এর ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানের চেয়ারম্যান শামীমা আক্তার এবং অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমান জানান, বছরের ২৩ ডিসেম্বর কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্টিত মেধাবৃত্তি পরীক্ষায় ২য় শ্রেণী থেকে ৯ম  শ্রেণী পর্যন্ত ৪৮টি প্রাথমিক ও ১২টি মাধ্যমিক স্কুল থেকে প্রায় ১০৬৫ জন ছাত্রছাত্রী অংশ নিয়েছিলো। এর মধ্যে প্রথম বিভাগে ১৪৪ জন ও ২য় বিভাগে ১৬১ জন ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছে। শ্রেণীওয়ারী ফলাফল নিম্নরূপ-২য় শ্রেণীতে মোট ৯০ জন ছাত্রছাত্রী বৃত্তি পেয়েছে, এর মধ্যে ১ম বিভাগে ৫৭ ও ২য় বিভাগে ৩৩, ৩য় শ্রেণীতে মোট ৬৮ জন ছাত্রছাত্রী বৃত্তি পেয়েছে, এর মধ্যে ১ম বিভাগে ৪২ ও ২য় বিভাগে ২৬, ৪র্থ শ্রেণীতে মোট ৪৩ জন ছাত্রছাত্রী বৃত্তি পেয়েছে, এর মধ্যে ১ম বিভাগে ১৮ ২য় বিভাগে ২৫, ৫ম শ্রেণীতে মোট ৫০ জন ছাত্রছাত্রী বৃত্তি পেয়েছে, এর মধ্যে ১ম বিভাগে ১৬ ও ২য় বিভাগে ৩৪, ৬ষ্ট শ্রেণীতে মোট ১৩ জন ছাত্রছাত্রী বৃত্তি পেয়েছে, এর মধ্যে ১ম বিভাগে ৪ ও ২য় বিভাগে ৯, ৭ম শ্রেণীতে শুধুমাত্র ২য় বিভাগে ১৪ জন ছাত্রছাত্রী বৃত্তি পেয়েছে, ৮ম শ্রেণীতে মোট ১৬ জন ছাত্রছাত্রী বৃত্তি পেয়েছে, এর মধ্যে ১ম বিভাগে ৫ ও ২য় বিভাগে ১১ এবং ৯ম শ্রেণীতে মোট ১১ জন ছাত্রছাত্রী বৃত্তি পেয়েছে, এর মধ্যে ১ম বিভাগে ২ ও ২য় বিভাগে ৯ জন সহ মোট ৩০৫ জন ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com