কুলাউড়া থেকে সিএনজি চালিত অটোরিক্সা চুরি

September 25, 2017,

এইচ ডি রুবেল॥ সিএনজি চালিত অটোরিক্সা চালককে খুন করে গাড়ী নিয়ে পালিয়ে যাবার ২০ দিনের মাথায় এবার গ্যারেজ থেকে আরেকটি সিএনজি চালিত অটোরিক্সা চুরি হয়েছে। জানা যায়, কুলাউড়া পৌর শহরের  লস্করপুর গ্রামের  মোঃ তোতা মিয়ার পুত্র মোঃ আরব আলী তাঁর ক্রয়কৃত সিএনজি চালিত অটোরিক্সা রেজিঃ নং মৌলভীবাজার-১২-৩০৮৯, 3089, Chassis No-MD2A27A22FWF52367, ENGINE No-AZZWFD89180CC205 উক্ত গাড়ী খানা প্রতিদিনের মত ২৩ সেপ্টেম্বর শনিবার রাত ১০টায় বাড়ীর পাশে গ্যারেজে রেখে ঘুমিয়ে পড়েন। পরদিন রোবাবার সকাল ৬টায় ঘুম থেকে উঠে গ্যারেজে গিয়ে গাড়ীটি না পেয়ে আশপাশের সম্ভাব্য সকলস্থানে খোজাখুজি করে কোথাও না পেয়ে কুলাউড়া থানায় ২৪ সেপ্টেম্বর রোববার সাধারণ ডায়েরী নং (১১৬৩) করেন।
উলে¬খ্য, ৪ সেপ্টেম্বর সোমবার দুপুর ১২ টার দিকে টিলাগাও ইউনিয়নের লংলা চা বাগানের মালিকানাধীন রাবার বাগান থেকে নিখোঁজের ৪ দিন পর আসাদ আলী (১৯) নামক এক সিএনজি চালিত অটোরিকশা চালকের গলিত লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ ও স্থানীয়দের ধারণা ছিনতাইকারীরা অটোরিকশাটি ছিনতাই করে চালক আসাদকে হত্যা করে রাবার বাগানের নির্জন স্থানে ফেলে যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রাউৎগাও ইউনিয়নের মনরাজ গ্রামের উম্মর আলীর পুত্র আসাদ আলী ১ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৭টার দিকে ভাড়ায় চালিত সিএনজি অটোরিকশা (নং-মৌলভীবাজার থ ১১-১৫৮৮) নিয়ে বের হন। এরপর থেকে অটোরিকশাসহ নিখোঁজ ছিলেন আসাদ। ২ সেপ্টেম্বর শনিবার পরিবারের পক্ষ থেকে কুলাউড়া থানায় সাধারণ ডায়েরি (নং-৬৩, ০২.০৯.১৭)) করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com