কুলাউড়ায় পূজা উদযাপন পরিষদের সমাবেশ

এইচ ডি রুবেল॥ কুলাউড়া উপজেলা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে ২৪ সেপ্টেম্বর রোববার উপজেলা জনমিলন কেন্দ্রে এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দুর সভাপতিত্বে ও সম্পাদক নির্মাল্য মিত্র সুমনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ শাহ্ জালাল আশ্বস্থ করে বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আনন্দ মুখর পরিবেশে কুলাউড়ায় শারদীয় দুর্গোৎসব উদযাপনের জন্য পুলিশ প্রশাসন থেকে সকল ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। তিনি সুন্দর পরিবেশকে কেহ যাতে বিনষ্ট করতে না পারে, সেদিকে সকলকে সজাগ থাকার আহবান জানান।
বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ, মৌলভীবাজার জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার রাশেদুল ইসলাম, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, ইউএনও চৌঃ মোঃ গোলাম রাব্বী, কুলাউড়া পৌর মেয়র শফি আলম ইউনুছ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নেহার বেগম, কুলাউড়া থানার ওসি মোঃ শামীম মুসা, সিলেট বিএমএ সভাপতি অধ্যাপক ডাঃ রুকন উদ্দিন আহমদ, মৌলভীবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অসিৎ দেব, সাধারণ সম্পাদক পংকজ রায় মুন্না ও সাংগঠনিক সম্পাদক নির্মল কান্তি দেব, কুলাউড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি মনিন্দ্র মীর বহর ও প্রদীপ কান্ত দত্ত, যুগ্ম-সম্পাদক অজয় কুমার দাস, সদস্য সুজিত দে, পৌর সভাপতি বিশ্বজিৎ দাস প্রমুখ। সভার পূর্বে এক র্যালী শহর প্রদক্ষিন করে।



মন্তব্য করুন