কুলাউড়ায় বিআরডিবি নির্বাচন সম্পন্ন

September 25, 2017,

এইচ ডি রুবেল॥ কুলাউড়া উপজেলা বিআরডিবির নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ফজলুল হক ফজলু ৬২ ভোট পেয়ে পুনরায় ও ভাইস চেয়ারম্যান পদে মোঃ তাজুল ইসলাম ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে উক্ত দু’পদের অপর দু’প্রতিদ্বন্দির মধ্যে চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম ৪১ ভোট ও ভাইস চেয়ারম্যান পদে সামছু উদ্দিন ৪০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

কুলাউড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির প্রশিক্ষন হলরুমে ২৫ সেপ্টেম্বর সোমবার অনুষ্ঠিত ভোট গ্রহন শেষে বিকেলে ফলাফল ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার উপজেলা সমবায় কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ ছালিক আহমদ। এছাড়া সমিতির সদস্য পদে বিনা প্রতিদ্বন্দিতায় ১নং ব্লকে বর্তমান সদস্য মোঃ ইন্তাজ আলী, ৩ নং ব্লকে বর্তমান সদস্য মোঃ ছোয়াব আলী, ৪ নং ব্লকে মোঃ সিদ্দেক আলী, ৫ নং ব্লকে মিনারা বেগম ও ৬ নং ব্লকে শিপ্রা রানী চন্দ নির্বাচিত হয়েছেন। তবে ২নং ব্লক থেকে কোন প্রার্থী মনোনয়ন জমা না দেয়ায় উক্ত পদ শুন্য রয়েছে। নির্বাচনে উপজেলার ১০৩টি সমবায় সমিতির প্রতিনিধিগন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com