কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র আর্থিক অনুদান প্রদান
September 26, 2017,

বিশেষ প্রতিনিধি॥ কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে ক্যান্সার আক্রান্ত কুলাউড়া উপজেলার সদপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী নাজমুল ইসলাম বাহারের চিকিৎসার জন্য ২৫ সেপ্টেম্বর সোমবার বিকেলে ১৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য নওয়াব আলী আব্বাছ খাঁন, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র সাধারন সম্পাদক নজরুল ইসলাম খান, সদপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান নওয়াব আলী নকী খাঁন, সাবেক সভাপতি নওয়াব আলী তকী খাঁন, সদপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুন নাহার বেগম, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক নওয়াব আলী আহসান খাঁন নিপ্পন, সংবাদকর্মী ও সংগঠক মাহফুজ শাকিল, সমাজসেবক বাবুল আহমেদ প্রমুখ।



মন্তব্য করুন