কুলাউড়ায় সড়ক দূর্ঘটনায় শিশুসহ আহত-৭

October 3, 2017,

বিশেষ প্রতিনিধি॥ কুলাউড়া পৌর শহরের চাতল গাও সংলগ্ন গ্যাস অফিসের সম্মুখে প্রাইভেট কার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কারের চালকসহ ৭ জন গুরুতর ভাবে আহত হয়েছেন।
৩ অক্টোবর মঙ্গলবার বিকেলে জুড়ী থেকে মৌলভীবাজারগামী একটি প্রাইভেট কার (নং ঢাকা মেট্রো গ ১৫-১৭৮০) শিশুসহ ৬জন যাত্রী নিয়ে মৌলভীবাজার যাওয়ার পথে পথিমধ্যে কুলাউড়া গ্যাস অফিসের সম্মুখে বিপরীত দিক থেকে আসা এক ট্রাকের (নং ঢাকা মেট্রো ট ১৬-৬৮২৫) সাথে মুখোমুখি

সংঘর্ষে কারের চালক জুড়ী উপজেলার ভুকতেরা গ্রামের ইমন (২৫), কারযাত্রী জুড়ী উপজেলার উত্তর ভবানীপুর গ্রামের একই পরিবারের জামিল (৩৫), আফিয়া (৩০), শাহিনা (২৫), রাকিব (১১), তামিম (১০) ও শিশু জাবা (১)সহ ৭জন গুরুতর আহত হয়। পরে উপস্থিত জনতা আহতদের উদ্ধার করে কুলাউড়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরন করেন। কর্তব্যরত ডাক্তার জানান, আহতদের মধ্যে চালক ইমন ও যাত্রী আফিয়ার অবস্থা আশংকাজনক।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com