কুলাউড়ায় সামাজিক বনায়নের চেক বিতরণ
October 5, 2017,

এইচ ডি রুবেল॥ কুলাউড়া উপজেলা বন বিভাগের অধীনে সামাজিক বনায়ন কর্মসুচীর আওতায় কর্মধা ইউনিয়নের মোঃ শাহীনকে বনায়নের বিক্রিত গাছের লভ্যাংশের ৪৫ হাজার ৭৯৭ টাকার চেক বিতরন করা হয়।
৪ অক্টোবর বুধবার ইউএনও চৌঃ মোঃ গোলাম রাব্বী তার কার্যালয়ে উপকারভোগী শাহীনের হাতে তার লভ্যাংশের টাকার চেক হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম,বন বিভাগের কুলাউড়া রেঞ্জ কর্মকর্তা আবুল কাসেম ভুইয়া, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী। কুলাউড়া রেঞ্জ কর্মকর্তা জানান কর্মধা ইউনিয়নের নলডরী-মুরইছড়া রাস্তার ৪ কিঃ মিঃ সামাজিক বনায়ন কর্মসুচীর আওতায় ইতিমধ্যে মোট ১২জন উপকারভোগীদের প্রতিজনকে ৪৫ হাজার ৭৯৭ টাকাসহ মোট ৫লাখ ৪৯ হাজার ৫৬৪ টাকার চেক বিতরন করা হয়।



মন্তব্য করুন