চেয়ারম্যানের বাড়ীর সুপারী গাছ থেকে পড়ে শিশুর মৃত্যু

এইচ ডি রুবেল॥ কুলাউড়ার ব্রাহ্মণবাজার ইউপি চেয়ারম্যান মোঃ মমদুদ হোসেনের বাড়ীর গাছের সুপারী পাড়তে গিয়ে আশরাফুল ইসলাম রনি (৯) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
৪ অক্টোবর বুধবার বিকেলে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে মৌলভীগাঁও গ্রামস্থ চেয়ারম্যান মোঃ মমদুদ হোসেনের বাড়ির লোকজনের অনুরোধে ওই এলাকার মৃত জলিল মিয়ার ছেলে রনি আধা-ভাঙ্গা ওই গাছে উঠে সুপারী পাড়তে রাজি হয়। গাছে উঠে সুপারী পাড়ার সময় গাছটি ভেঙে গেলে সে গাছ থেকে ছিটকে বাড়ির ছাঁদে পড়ে। সেখান থেকে মাটিতে লুটিয়ে পড়ে। তাৎক্ষণিক গুরুতর অহতবস্থায় তাকে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে পাঠান। সিলেটে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে। এবিষয়ে ইউপি চেয়ারম্যান মোঃ মমদুদ হোসেন বলেন, ব্যাপারটা অত্যন্ত দুঃখজনক। চোখের সামনে দুর্ঘটনাটি ঘটলো। তাৎক্ষনিক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পরও তাকে বাঁচানো গেলো না।



মন্তব্য করুন