কুলাউড়ায় সেলাই প্রশিক্ষনের সনদ বিতরণ

October 5, 2017,

এইচ ডি রুবেল॥ কুলাউড়া উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ৩ মাস ব্যাপী মহিলাদের ‘ড্রেস মেকিং এন্ড টেইলারিং’ প্রশিক্ষনের সনদপত্র বিতরনী ৫ অক্টোবর বৃহস্পতিবার মহিলা প্রশিক্ষন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নেহার বেগমের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিনের পরিচালনায় অনুষ্ঠানে বিনামুল্যে সেলাই প্রশিক্ষন গ্রহনকারী মহিলাদের মধ্যে সনদপত্র বিতরন করেন প্রধান অতিথি ইউএনও চৌঃ মোঃ গোলাম রাব্বী। ইউএনও বলেন বর্তমান সরকার নারীদের ক্ষমতায়নে অগ্রাধিকার দিয়ে সকল ক্ষেত্রে নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য বিভিন্ন প্রকল্প গ্রহন করছে। তিনি পিছিয়ে পড়া কুলাউড়ার মহিলা প্রশিক্ষনার্থীদের সুবিধার্থে সেলাই প্রশিক্ষন ভবনের সম্প্রসারন ও একটি এম্ব্রয়ডারী সেলাই মেশিন প্রদানের আশ্বাস প্রদান করেন। অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া অফিসার্স ক্লাবের সম্পাদক ডাঃ সুলতান আহমদ, পিআইও মোঃ শিমুল আলী, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী। বক্তব্য রাখেন প্রশিক্ষনার্থী সুইটি। পরে মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে ১ম ব্যাচের ৩মাস মেয়াদী প্রশিক্ষন গ্রহনকারী বিভিন্ন ক্যাটাগরীর মহিলাদের মধ্যে প্রধান অতিথি ইউএনও সনদ বিতরন করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com