রোহিঙ্গা নির্যাতন বন্ধ ও তাদের ফিরিয়ে নেয়ার দাবিতে কুলাউড়ায় মানববন্ধন

বিশেষ প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলা সিলেট বিভাগ উন্নয়ন সংগ্রাম পরিষদের উদ্যোগে মায়ানমারে রোহিঙ্গা মুসলিমদের উপর নির্যাতন, নৃশংস গণহত্যা ও সকল শরর্ণার্থীদের ফিরিয়ে নেয়ার দাবীতে মানব বন্ধন করা হয়েছে।
৬ অক্টোবর শুক্রবার দুপুর আড়াইটায় কুলাউড়া চৌমূহনায় এ মানব বন্ধন অনুস্টিত হয়।
মানব বন্ধন ও পথ সভায় শেখ শহিদুল ইসলামের সঞ্চালনায় এবং সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথিী হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন সংগ্রাম কমিটির কেন্দ্রীয় সভাপতি এ্যাডভোকেট আবেদ রাজা।
সভায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ আব্দুল হান্নান, আব্দুল মজিদ, ব্যবসায়ী নেতা বদরুজ্জামান সজল, হাজি আলাউদ্দিন, এ্যাডভোকেট আব্দুস ছালাম, সাবেক প্রধান শিক্ষক খুরশেদ আলী, বদরুল হোসেন খান, শামিম আহমদ, তারেক আহমদসহ অনেকে।
বক্তারা বলেন, সঠিক পরররাষ্ট্র নীতির মাধ্যমে মিয়ানমারের নির্যাতিত মানুষের দেশে ফিরিয়ে নিতে হবে এবং সেদেশে নির্যাতন বন্ধের দাবীতে জোর দাবী জানান।
প্রধান অতিথি এ্যাডভোকেট আবেদ রাজা রোহিঙ্গা নির্যাতন বন্ধের পাশাপাশি বলেন, প্রধান বিচারপতি সিলেটের গর্ব। তার উপর কোন অন্যায় আচরন করলে সিলেট বিভাগের সকল লোক নিয়ে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানান।



মন্তব্য করুন