ক্যাবল এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার সকল ক্যাবল ব্যবসায়ীদেরকে নিয়ে কুলাউড়া ক্যাবল সিষ্টেমের মাগুরাস্থ অফিসের সভা কক্ষে ৬ অক্টোবর শুত্রুবার কুলাউড়া ক্যাবল এসোসিয়েশন গঠনের লক্ষে কেসিএস এর চেয়ারম্যান তানবির আহমদ শাওন এর সভাপতিত্বে একুশে স্যাটেলাইট এক্সপ্রেসের পরিচালক মোঃ ছাদিকুর রহমানের পরিচালনায় এক সাধারন সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সকলের মতামতের ভিত্তিতে কেসিএস এর চেয়ারম্যান তানবির আহমদ শাওন কে আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। এ কমিটি ৩ মাসে মধ্যে সকল ক্যাবল ব্যবসায়ীদেরকে নিয়ে র্পূর্নাঙ্গ কমিটি গঠন করবেন।
সভায় বক্তব্য রাখেন ব্রাম্মন বাজার ক্যাবল নেটঃ এর পরিচালক মোস্তাফা মাহমুদ, আরবি ক্যাবল টিভি নেটঃ(রবির বাজার)এর পরিচালক এম এ আহাদ, আনন্দ স্যাটেলাইট (ঘটেরবাজার) এর পরিচালক মোঃ তোয়াহিদ মিয়া, চৌধুরী বাজার ক্যাবল নেটঃ এর পরিচালক মোঃ স্বপন আহমদ, ফেন্ডস স্যাটেলাইট নেটঃ (চুনঘর) এর পরিচালক দীপক ধর, এস এস ক্যাবল নেটঃ (পাইকপাড়া) এর পরিচালক ছয়ফুল আলম সাইফুল, ভুকশিমইল ক্যাবল নেট এর পরিচালক মোঃ ফয়ছল আহমদ, ফেন্ডস স্যাটেলাইট (চুনঘর)এর পরিচালক সিরাজুল ইসলাম আজাদ, পেকুর বাজার ক্যাবল নেটঃ এর পরিচালক মুসলিম মিয়া, গাজীপুর ক্যাবল নেট এর পরিচালক বিপ্লব দে, হিংগাজিয়া ক্যাবল নেট এর পরিচালক মোঃ রমিজ আহমদ। উল্লেখ্য সভায় কুলাউড়া ক্যাবল এসোসিয়েশন নামে একটি সমবায় সমিতি গঠনের সিন্ধান্তও গৃহীত হয়।



মন্তব্য করুন