শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ

October 9, 2017,

হোসাইন আহমদ॥ কুলাউড়া উপজেলার ভবানীপুর ছি.পি দাখিল মাদ্রাসার গরীব ও অসহায় শিক্ষার্থীদের মাঝে ৭ অক্টোবর শনিবার দুপুরে মাদ্রাসা হল রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোশাক বিতরণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান।
মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি একে এম মুজাম্মিল আহমদ এর সভাপতিত্বে ও মাদারাসা সুপার মাওলানা আব্দুস সালাম এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য আব্দুল মতিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আ.স.ম কামরুল ইসলাম, ভাইস-চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, মহিলা ভাইস-চেয়ারম্যান নেহার বেগম, জেলা পরিষদ সদস্য সেলিম আহমদ, আতাউর রহমান ও জেরিন আক্তার প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com