কুলাউড়ার শরীফপুরে লালার চক বিজিবি ক্যাম্প উদ্বোধন

October 10, 2017,

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের লালার চকে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মেইন পিলার ১৮৫৯ এর কাছে নতুন আরও একটি ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।
১০ অক্টোবর মঙ্গলবার দুপুরে নতুন বিজিবি ক্যাম্পের উদ্বোধন করেন ৪৬ বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এবিএম খালেদ হায়দার জি। এনিয়ে মোট ১২ টি ক্যাম্প হলো ৪৬ বিজিবি’র অধীনে। আরও ৫ টি ক্যাম্প উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ৪৬ বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এবিএম খালেদ হায়দার জি, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু,

ইউপি চেয়ারম্যান জুনাব আলী, ইউপি সদস্য হারুনুর রশীদ, সাবেক ইউপি সদস্য রইসুল হক।
উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সুবেদার মেজর মনোয়ার হোসেন খান, চাতলাপুর কোম্পানি কমান্ডার সুবেদার সাইফুল ইসলাম, আমতলী কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার বিদ্যুৎ কুমার, নায়েক সুবেদার জালাল সর্দার ও নব নির্মিত লালার চক বিজিবি ক্যাম্পের কমান্ডার হাবিলদার হাসিবুর রহমান।
লালার চক বিজিবি ক্যাম্পের বিপরিতে ভারতের ভোলাগঞ্জ বিএসএফ ক্যাম্প অবস্থিত।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com