বিদ্যুৎ বাণিজ্যে কুলাউড়ার ইউপি মেম্বার

October 12, 2017,

স্টাফ রিপোর্টার॥ “ঘরে ঘরে বিদ্যুৎ” প্রধানমন্ত্রীর এ শ্লোগান যখন বাস্তবে রূপ নিচ্ছে তখন এ শ্লোগানকে তোয়াক্কা না করে কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ইউপি সদস্য তাহির আলী বিদ্যুৎ দেয়ার নাম করে গরীব অসহায় দিনমজুর মানুষকে জিম্মি করে হাতিয়ে নিচ্ছে বড় অংকের টাকা।
এলাকার ভোক্তভুগীদের সাথে কথা হলে তারা বলেন, প্রায় নয় মাস পূর্বে উপজেলার পাবই গ্রামের কিছু লোক নতুন বিদ্যুৎ সংযোগ পেতে ইউপি সদস্য তাহির আলী’র সাথে যোগাযোগ করেন। এর কিছু দিন পর তিনি বিদ্যুতের জন্য এলাকাবাসীর কাছে মিটার সিকিউরিটি ও লাইন সংযোগ বাবদ টাকা দাবী করে গ্রাহক বেদে ১৫০০ থেকে ২০০০টাকা তুলেন। প্রায় সব গ্রাহক উক্ত টাকা পরিশোধ করেন এবং তিনি গ্রাহকদের আশ্বস্থ  করেন যে এক মাসের ভিতরে বিদ্যুৎ পেয়ে যাবেন এবং আর কোন টাকা দিতে হবে না। কিন্তু এক মাস তো দূরের কথা প্রায় আট মাস অতিবাহিত হলেও বিদ্যুৎ না আসায় গ্রাহকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিলে এর কিছু দিন পর বিদ্যুতের খুটিঁ বসিয়ে তার টানা হয়।
এবার তিনি নতুন করে সিকিউরিটি  ও এমপি আব্দুল মতিনকে এনে উদ্বোধন বাবত আরো ২ হাজার টাকা করে দিতে হবে বলে দাবী করে বসেন। অন্যথায় ট্রান্সমিটার বসানো ও মিটার সংযোগ দেয়া হবে না বলে গ্রাহকদের ভয় দেখান। পূর্বের কথার সাথে বর্তমান কথার মিল না থাকায় গ্রাহকদের মধ্যে চাপাঁ ক্ষোভ বিরাজ করছে। অদৌ গ্রাহকরা বিদ্যুৎ পাবেন কিনা এ বিষয়ে যথেষ্ট সন্দেহের ভিতরে রয়েছেন তারা। অনেক গ্রাহকরা সরকারের উপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন।
এবিষয়ে ইউপি সদস্য তাহির আলী উপরের অভিযোগ গুলো অস্বীকার করে বলেন, সংশ্লিষ্ট বিভাগ কাজ করছে। আমি বিদ্যুৎ দেয়া এবং এমপিকে দিয়ে উদ্বোধন করার নামে কারো কাছ থেকে টাকা নেইনি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com