কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র আর্থিক অনুদান প্রদান

এইচ ডি রুবেল॥ কুলাউড়া বাজারের ব্যবসায়ী বদরুল ইসলামের চিকিৎসার জন্য কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। ১১ অক্টোবর বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আর্থিক অনুদান প্রদান অনুষ্টানে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌঃ মোঃ গোলাম রাব্বী, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম মুসা, পৌর মেয়র শফি আলম ইউনুছ, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ, সংলাপ সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার বার্তা সম্পাদক ও নিউ নেশন প্রতিনিধি এম. মছব্বির আলী, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র সাধারন সম্পাদক নজরুল ইসলাম খান, পৌর কাউন্সিলর মঞ্জুরুল আলম চৌধুরী খোকন, মানব ঠিকানার বার্তা সম্পাদক চৌধুরী আবু সাইদ ফুয়াদ, সংলাপ পত্রিকার সহকারী বার্তা সম্পাদক আব্দুল কুদ্দুছ, মানবজমিন প্রতিনিধি আলাউদ্দিন কবির, কুলাউড়া অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল হাসান সিপন, দি বাংলাদেশ টুডে ও সিলেটভিউ২৪ডটকম প্রতিনিধি শাকির আহমদ, দৈনিক সবুজ সিলেট প্রতিনিধি তারেক হাসান, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার ব্যবস্থাপক মাহফুজ শাকিল, সাপ্তাহিক পাতাকুঁড়ির দেশ’র কুলাউড়া ব্যুরো প্রধান এইচ ডি রুবেল প্রমুখ।



মন্তব্য করুন