কুলাউড়ার উন্নয়নে সাংবাদিকদের সাথে প্রশাসনের মতবিনিময়

কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কুলাউড়ার উন্নয়ন ভাবনা ঃ প্রেক্ষিত এসডিজি ২০৩০’ বিষয়ক সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা ১১ অক্টোবর বুধবার বিকেলে অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌঃ মোঃ গোলাম রাব্বী’র সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে ‘গ্রীন কুলাউড়া, ক্লিন কুলাউড়া’ নিয়ে মতবিনিময়ে অংশ নেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম মুসা, পৌর মেয়র শফি আলম ইউনুছ, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ, সংলাপ সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার বার্তা সম্পাদক ও নিউ নেশন প্রতিনিধি এম. মছব্বির আলী, মানব ঠিকানার বার্তা সম্পাদক চৌধুরী আবু সাইদ ফুয়াদ, সংলাপ পত্রিকার সহকারী বার্তা সম্পাদক আব্দুল কুদ্দুছ, মানবজমিন প্রতিনিধি আলাউদ্দিন কবির, কুলাউড়া অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল হাসান সিপন, দি বাংলাদেশ টুডে ও সিলেটভিউ২৪ডটকম প্রতিনিধি শাকির আহমদ, সাপ্তাহিক পাতাক^ুড়ির দেশ’র কুলাউড়া ব্যুরো প্রধান এইচ ডি রুবেল প্রমুখ। সভায় ট্রাফিক, বর্জ্য ও পরিবেশ ব্যবস্থাপনা নিয়ে বক্তারা মতামত ব্যক্ত করেন।
ইউএনও ‘গ্রীন কুলাউড়া, ক্লিন কুলাউড়া’ নিয়ে অচিরেই কাজ শুরু করার আশ্বাস দিয়ে শিশু কল্যান ট্রাষ্ট গঠন, বিজয় দিবসের পুর্বে স্মৃতি সৌধের সংস্কার কাজ সম্পন্নকরন এবং স্মৃতি সৌধের পার্শ্বে কুলাউড়া প্রেসক্লাব, কুলাউড়া পাবলিক লাইব্রেরী ও শিল্পকলা একাডেমীসহ একটি কমপ্লেক্স ভবন নির্মানের পরিকল্পনা রয়েছে বলে জানিয়ে পরিকল্পনা বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জগলুল হায়দার, উপজেলা পিআইও শিমুল আলী, পৌর কাউন্সিলর মঞ্জুরুল আলম চৌধুরী খোকন, দৈনিক সবুজ সিলেট প্রতিনিধি তারেক হাসান, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার ব্যবস্থাপক মাহফুজ শাকিল, দৈনিক শুভ প্রতিদিন প্রতিনিধি আব্দুল আহাদ, পূর্বপশ্চিম এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি এম এ কাইয়ুম প্রমুখ।



মন্তব্য করুন