নয়াবাজার কে, সি স্কুল এন্ড কলেজের ১০০ বৎসর পূর্তি উদযাপন উপ-কমিটি গঠন

October 14, 2017,

কুলাউড়া প্রতিনিধি॥ নয়াবাজার কে, সি স্কুল এন্ড কলেজের ১০০ বৎসর পূর্তি উদযাপন উপ কমিটি গঠনের লক্ষে নয়াবাজার কে, সি স্কুল এন্ড কলেজের অডিটরিয়ামে উদযাপন কমিটির সহ সভাপতি জীবন বীমা কর্পোরেশন এর অবঃপ্রাপ্ত পরিচালক রেজাউর রহমান কয়ছর এর সভাপতিত্বে এবং নয়াবাজার কে, সি স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল বাবু প্রভাত চন্দ্র শর্ম্মার পরিচালনায় এক সভা অনষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ১২ অক্টোবর বিকাল ৪টায় উক্ত সভায় উপস্থিত ছিলেন হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল বাছিত বাচ্চু, টিলাগাও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালিক, হাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মাহমুদ আলী, ছয়ফুল আলম সাইফুল সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
উক্ত সভায় সকলের মতামতের ভিত্তিতে ১৭ টি উপ-কমিটি গঠন করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com