বুলবুল স্মৃতি ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশন ক্রিকেট টুর্নামেন্ট ২০১৭ (সিজন ৫) এর শুভ উদ্বোধন

October 14, 2017,

কুলাউড়া প্রতিনিধি॥ ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশন অব মৌলভীবাজাররের উদ্যোগে “বুলবুল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০১৭ (সিজন ৫) এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার ১৩ অক্টোবর দুপুর ২ঘটিকায় ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশন অব মৌলভীবাজারের সভাপতি শারিয়ার মোস্তফা তানিমের সভাপতিত্বে সদস্য সচিব মোঃ সৌদ আল সুফিয়ান সাগরের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, বিশেষ হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান ভিপি মিজান, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব ইমরান, আম্পায়ার ও স্কোরার এসোসিয়েশন সিলেট বিভাগ এর সাধারণ সম্পাদক খয়রুজ্জামান শ্যমল, বাংলাদেশ কাউন্সিলর এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক আসাদ হোসেন মক্কু, জেলা ক্রিকেট কোচ রাসেল আহমদ সহ অনেকেই উপস্থিত ছিলেন । উক্ত টুর্নামেন্টি এ ৪৫ টি দল অংশ গ্রহন করেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com