বিয়ের প্রলোভন দেখিয়ে ৮ মাস থেকে যুবতীকে ধর্ষণ

October 15, 2017,

কুলাউড়া অফিস॥ কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের ২১ বছর বয়সী ও ৮ মাসের এক যুবতী তার গর্ভের অনাগত সন্তানের পিতৃ পরিচয় এবং নিজের স্ত্রীর মর্যাদার দাবিতে ১২ অক্টোবর বৃহস্পতিবার আদালতে মামলা দায়ের করেছেন। প্রেমের প্রলোভন দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ উত্তর কুলাউড়া গ্রামের ফাতির মিয়ার পুত্র দুলাল মিয়ার বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। ১০ অক্টোবর কুলাউড়া হাসপাতালে জরুরী বিভাগে টিকিৎসা নিতে গেলে ডাক্তারের পরামর্শে ওয়ানস্টপ ক্রাইসিস সেলের মাধ্যমে এই অভিযোগ দায়ের করেন।
মৌলভীবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল লিখিত অভিযোগ ও কুলাউড়া হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসস সেন্টারে রিখিত বক্তব্যে জানা যায়, জয়চন্ডী ইউনিয়নের ওই যুবতীকে বাড়িতে একা পেয়ে দুলাল মিয়া বিয়ের প্রলোভন দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। পরবর্তীতে একইভাবে একাধিকবার ধর্ষণের ফলে ওই যুবতী গর্ভবতী হয়ে পড়েন।
এমতাবস্থায় ১০ অক্টোবর কুলাউড়া হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসা নিতে আসেন। ডাক্তারের পরামর্শে বিভিন্ন প্যাথলজিক্যাল টেস্ট রিপোর্ট দেখে আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ জাকির হোসেন ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরণ করেন।
ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারের প্রোগ্রাম অফিসার রিজভী আহমেদ রাসেল জানান, অভিযোগকারি যুবতী একজন দরিদ্র পরিবারে মেয়ে। প্রথমে বিষয়টি অভিযুক্ত দুলাল মিয়া বিয়ের আশ^াস দেয়। ৭ মাসের গর্ভাবস্থায় বিষয়টি জানালে, সে গর্ভ নষ্ট করার এবং বিষয়টি কাউকে না জানানোর জন্য হুমকি দেয়। সকল বক্তব্য শুনে প্রয়োজনীয় সহায়তা দিতে কুলাউড়া থানায় প্রেরণ করি।
নির্যাতিতা যুবতী আদালতে দেয়া লিখিত অভিযোগে উলে¬খ করেন, তিনি থানায় মামলা দায়ের করতে গেলে কর্তব্যরত এস আই মামলা নিতে অস্বীকৃতি জানালে তারা আদালতের শ্মরনাপন্ন হন।
বাদী পক্ষের আইনজীবি অ্যাডভোকেট বদরুল হোসেন ইকবাল জানান, আদালত ঘটনার জুডিশিয়াল তদন্তের নির্দেশ দিয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com