কুলাউড়ায় কন্যা শিশু দিবস পালিত

এইচ ডি রুবেল॥ কুলাউড়া উপজেলা প্রশাসনের ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে ১২ অক্টোবর শুক্রবার জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌঃ মোঃ গোলাম রাব্বী এর সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিনের পরিচালনায় ‘কন্যা শিশুর জাগরন, আনবে দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি এমপি মোঃ আব্দুল মতিন বলেন বর্তমান সরকার কন্যা শিশুর উন্নয়নে, শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টিসহ পরিপুর্ন বিকাশে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে। তিনি বলেন কন্যা শিশুর নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করলে জাতি এগিয়ে যেতে পারবে। পাশাপাশি কন্যা শিশুর নিরাপদ পরিবেশ সৃষ্টির মাধ্যমে আগামীর বাংলাদেশ সমৃদ্ধ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম,সহকারী কমিশনার (ভুমি) মোঃ সাদিউর রহিম জাদিদ, ভাইস চেয়ারম্যান নেহার বেগম, মা ও শিশু ডাঃ সুলতান আহমদ, পিআইও মোঃ শিমুল আলী, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (অঃদাঃ) আবুল বাশার, ইন্সট্রাকটার আফসানা আক্তার, প্রধান শিক্ষক আব্দুছ ছালাম প্রমুখ। এছাড়া অনুষ্টানে র্যালী ও মানববন্ধন অনুষ্টিত হয়।



মন্তব্য করুন