বরমচালে এড. আবেদ রাজার গণসংযোগ ও বিএনপির সদস্য ফরম নবায়ন কর্মসূচী

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের বিভিন্ন স্থানে শনিবার ১৪ অক্টোবর দিনব্যাপী এড. আবেদ রাজার নির্বাচনী গণসংযোগ ও সদস্য ফরম নবায়নের উদ্ভোধন করা হয়। উক্ত ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎকালে তিনি বলেন, তৃণমূল পর্যায় থেকে নেতা কর্মীকে সুসংগঠিত করে এই অবৈধ সরকারকে আন্দোলনের মাধ্যমে হঠাতে হবে। ওইদিন সন্ধ্যায় বরমচাল বিএনপি নেতা তারেক আহমেদ এর বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন তিনি এসময় সাথে ছিলেন উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। মিলাদ মাহফিল চলাকালে ফুলেরতল বাজারে পুলিশ গিলে কিছু নেতাকর্মী বিভ্রত বোধ করে। এসময় এড. আবেদ রাজা তাদেরকে বলেন, এখানে ভয়ের কিছু নেই। পুলিশ জনগণের বন্ধু, তাদের কাজ তারা করুক। আমাদের কাজ আমরা করি। এছাড়াও ওইদিন রাতে চৌমুহনাস্থ কুলাউড়া উপজেলা বিএনপির কার্যালয়ে পৌর বিএনপির প্রচার সম্পাদক ফয়জুর রহমান গোলাপের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।



মন্তব্য করুন