কুলাউড়ায় শিক্ষার্থীদের পানির ফিল্টার দিল রাশিদ আলী ফাউন্ডেশন

কুলাউড়া প্রতিনিধি॥ সু-শিক্ষা, দারিদ্র দূরিকরণ ও অসহায় মানুষের চিকিৎসা সেবার লক্ষ্য নিয়ে কুলাউড়ায় কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে পানির ফিল্টার ও মগ প্রদান করেছে শাহ্ সৈয়দ রাশিদ আলী ফাউন্ডেশন।
মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব নর্থ আমেরিকা (ইন্ক) এর সভাপতি ফজলুর রহমান এবং সাবেক সভাপতি আলহাজ্ব সৈয়দ জুবায়ের আলীর যৌথ অর্থায়নে ১৬ অক্টোবর সোমবার দুপুরে রাউৎগাঁও স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের উপস্থিতিতে ১২টি পানির ফিল্টার ও ২৪টি মগ প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য শিরিন আক্তার চৌধুরী মুন্নি, ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব নর্থ আমেরিকা (ইন্ক) এর সভাপতি ফজলুর রহমান, রাশিদ আলী ফাউন্ডেশনের উপদেষ্ঠা সাংবাদিক মোক্তাদির হোসেন, রাউৎগাঁও স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন,
ইত্যাদি নিউজের বার্তা সম্পাদক এস এইচ সৈকত, প্রতিষ্ঠানের সহকারি প্রধান শিক্ষক বিলকিস বানু, সিনিয়র সহকারি শিক্ষক মো. আবদুস ছত্তার, আদিত্য চন্দ্র দাস, সহকারি শিক্ষক মো. রুনু মিয়া, মো. আলীউল হক, মো. জাকারিয়া হোসেন, মো. হারুন অর রশিদ, মো. তারেক আহমদ, আংশুমান চৌধুরী, কালীপদ বর্মন, লাইব্রেরিয়ান মৌসুমী মোহন্ত, প্রভাষক রেহনামা আক্তার, রেহেনা আক্তার, ফাহমিদা আক্তার, মো. মোছলেহ উদ্দিন, ফরহাদ হোসেন, নাজিয়া আক্তার, সুলতানা ইয়াছমিন, সোহেনা আক্তার, এমদাদুল হক ও অফিস সহকারী অরুন মোহন নাথ প্রমুখ।
উল্লেখ্য, শাহ্ সৈয়দ রাশিদ আলী ফাউন্ডেশনের উদ্যোগে এ পর্যন্ত কুলাউড়া উপজেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে কোমলমতী শিক্ষার্থীদের মধ্যে পানির ফিল্টার ও মগ প্রদান করেছে।



মন্তব্য করুন