কুলাউড়ায় আসামী ধরতে গিয়ে ভাংচুরের অভিযোগ

বিশেষ প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মুক্তিযোদ্ধা হাজী কুটুর উল্যাহর বাড়ী থেকে একটি মামলার আসামী ধরতে পুলিশের বিরুদ্ধে ভাংচুরের অভিযোগ উঠেছে। ভোক্তভোগীরা দাবী করেন পুলিশ এসময় ওই ঘরের দরজা ও গ্রীল ভেঙে ঘরে ঢুকে, জানালা ভাংচুর করে।
ভুক্তভোগী স্বজনরা সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, রাউৎগাঁও ইঊনিয়নের বীর মুক্তিযোদ্ধা মৃত হাজী কুটুর মিয়ার ছেলেদের সাথে ওই গ্রামের মৃত চিনু মিয়ার ছেয়ে কয়ছর মিয়ার জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ ছিলো। এনিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। ঘটনার জের ধরে কুটুর মিয়ার ছেলেদের সাথে কয়ছর মিয়া গংদের হামলা-পাল্টা হামলা হয়। এনিয়ে উভয় পক্ষের থানায় মামলা হয়। মামলাগুলো বর্তমানের চলমান থাকা অবস্থায় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও এলাকার গণ্যমাম্য ব্যক্তি আপোশ নিস্পত্তির হয়। এ অবস্থায় মামলার আসামী কুটুর মিয়ার ছেলে ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আব্দুর রহমান রাজুকে আটক করার জন্য বৃহস্পতিবার রাত ৩টার দিকে কুলাউড়ার থানার এসআই আবুল বাশার অভিযান চালান। রাতে মুক্তিযোদ্ধার বাড়ীতে গিয়ে ঘরের দরজা ও গ্রীল ভেঙে ঘরে ঢুকে, জানালা ভাংচুর করে। এসময় তার চিৎকারে ডাকাত সন্দেহে আশপাশের বাড়ীর লোকজন এগিয়ে আসলে রাজুকে আটক করে তাৎক্ষনিক চলে যায়। রাউৎগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল জামাল জানান, বিষয়টি আপোষ মিমাংশা হয়েছে। কুলাউড়া থানার এসআই আবুল বাশার জানান, ঘটনাটি মিথ্যা। এটি সাজানো হয়েছে। কুলাউড়া থানার ওসি মোঃ শামীম মূসা জানান, অভিযোগ শুনেছি কিন্তু খোঁজ নিয়ে সত্যতা পাইনি।



মন্তব্য করুন