এএনএম ইউসুফ এর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও আলোচনা সভা

October 30, 2017,

কুলাউড়া প্রতিনিধি॥ সোমবার ৩০ অক্টোবর সুপ্রীম কোর্ট বার ভবনের শামসুল হক চৌধুরী হলে (১নং হলরুমে) রাজনীতিবিদ, সাবেক জাতীয় নেতা, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্যসহ অসংখ্য শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এড. এএনএম ইউসুফ এর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা, ‘দেশের কল্যাণে করণীয়’ শীর্ষক সর্বদলীয় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। উল্লেখ্য ২২ অক্টোবর ২০০৯ উক্ত মহান নেতা ইন্তেকাল করেছিলেন। উক্ত অনুষ্ঠানটি মরহুম ইউসুফ এর জুনিয়রবৃন্দ এবং ইউসুফ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হবে।
সুপ্রীম কোর্ট বারের সভাপতি আলহাজ্ব জয়নুল আবেদীনের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করবেন ব্যারিস্টার মওদুদ আহমেদ, এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আ. বাসেত মজুমদার, এটর্নী জেনারেল মাহবুবে আলম, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, সাবেক আইনমন্ত্রী আ. মতিন খসরু, শ.ম রেজাউল করিম, বারের সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সহ জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
উক্ত কর্মসূচির সংবাদ সংগ্রহের জন্য আপনার প্রতিষ্ঠানের রিপোর্টার ও ফটো সাংবাদিক পাঠিয়ে কৃতজ্ঞ করবেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com