কুলাউড়া থানার এস আই কানাই লাল চক্রবর্তী কমিউনিটি পুলিশিং-এ জেলার শ্রেষ্ঠ

November 1, 2017,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া থানার এসআই কানাই লাল চক্রবর্তী ‘কমিউনিটি পুলিশিং’ এ মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে এ ওয়ার্ড পেয়েছেন। ‘কমিউনিটি পুলিশিং’ এ প্রশংসনীয় ভুমিকা রাখায় তিনি জেলার একমাত্র শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হন।
২৯ অক্টোবর রোববার ‘কমিউনিটি পুলিশিং ডে’ তে কুলাউড়া থানা ভবনে ওসি মোঃ শামীম মুসা আইজিপি স্বাক্ষরিত সনদ ও ক্রেষ্ট শ্রেষ্ঠ অফিসার কানাই লাল চক্রবর্তীর হাতে প্রদান করেন। এ সময় থানার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার ঝনকা নিবাসী কানাই লাল চক্রবর্তী বিগত ১৯৯৬ সালে পুলিশ বিভাগে যোগ দিয়ে বিভিন্নস্থানে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত ও ১ ছেলে-১ মেয়ে সন্তানের জনক। তিনি সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আগামীতে দেশ সেরা পুলিশ কর্মকর্তা হওয়ার জন্য সবার আশীর্বাদ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com