বেপরোয়া এনার ধাক্কায় পা হারালো ভ্যান চালক

November 2, 2017,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় এনা পরিবহন গাড়ীর ধাক্কায় জুবের আহমদ হাসান (৪০) নামে এক ভ্যান চালকের একটি পা দ্বিখন্ডিত এবং অন্য পায়ের গোলাড়ী ভেঙ্গে গুরুতর জখম হয়েছে।
আহত ওই ব্যক্তি কুলাউড়া পৌর শহরের চাতলগাও গ্রামের সাবেক পৌর মেয়র কামাল উদ্দিন আহমদের ভাতিজা এবং মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
মঙ্গলবার ৩১ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে কুলাউড়া-মৌলভীবাজার প্রধান সড়কের কুলাউড়া পৌর এলাকার চাতলগাও এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে কুলাউড়া হাসপাতালে নিয়ে আসে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বিভিন্ন সুত্রে জানা গেছে, বিয়ানীবাজার থেকে আগত এনা পরিবহনের একটি যাত্রীবাহি বাস ( ঢাকা মেট্রো-ব-১৪-৭০৫৬) বেপরোয়া গতিতে ঢাকার দিকে যাওয়ার সময় কুলাউড়ার চাতলগাও এলাকায় পৌছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। এসময় এলোপাতাড়ি চলন্ত অবস্থায় প্রথমে ভ্যান চালককে ধাক্কা মেরে পা পিষ্ট করে এবং পরে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা মেরে আটক হয়।
জানা যায়, গাড়ীর ধাক্কায় আহত যুবকের ১ পা দ্বিখন্ডিত হয় এবং অপর পা’র গোড়ালী ভেঙ্গে যায় এবং মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। স্থানীয়রা ঘটনাস্থলে এনা গাড়ী আটক করে। পরে পুলিশে খবর দিলে পুলিশ গাড়ীটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার পর পর গাড়ী  চালক ও হেলপার পালিয়ে যায়।
এ ব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: শামীম মুসা জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ী উদ্ধার করে থানায় নিয়ে আসি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com