শেরে বাংলা সম্মাননা পুরষ্কার পেলেন জুড়ী কলেজের অধ্যক্ষ অরুন চন্দ্র দাস

November 4, 2017,

কুলাউড়া অফিস॥ শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য শেরে বাংলা স্মৃতি সম্মাননা ২০১৭ এ ভূষিত হলেন জুড়ীর সর্বোচ্চ বিদ্যাপীঠ তৈয়বুন্নেছা খানম একাডেমী ডিগ্রী কলেজের অধ্যক্ষ অরুন চন্দ্র দাস। শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৪৪ তম জন্মদিন উপলক্ষে এ কে ফজলুল হক গবেষণা পরিষদের উদ্যোগে ২৭ অক্টোবর শুক্রবার ঢাকাস্থ সুপ্রিম কোর্ট আইনজীবি সমিতি মিলনায়তনে অনুষ্টিত এক অনাড়ম্বর অনুষ্টানে এ পুরষ্কার প্রদান করেন সুপ্রিম কোর্টের বিচারপতি মোঃ আব্দুস সালাম মামুন। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. কামাল উদ্দিন আহমদ, ভাষা সৈনিক মোঃ রেজাউল করিম, দেশবরেন্য লালন সংগীত শিল্পী ফরিদা পারভীন, অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন প্রমুখ। উল্লেখ্য শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান ভূমিকা রাখা অরুন চন্দ্র দাস ১৯৬০ সালের ৩০ জুন সুনামগঞ্জের দিরাই উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে তিনি কৃতিত্বের সহিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং অর্থনীতিতে এম এ উত্তীর্ণ হয়ে বড়লেখা ডিগ্রী কলেজে প্রতিষ্ঠাকালীন অর্থনীতির প্রভাষক হিসেবে ১৯৮৬ সালে যোগদান করেন। পরবর্তীতে সহকারী অধ্যাপক এবং অধ্যাপক হিসেবে শিক্ষাদানের পর ২০১২ সালে জুড়ী তৈয়বুন্নেছা খানম একাডেমী ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। যোগদানের পর উক্ত কলেজে স্নাতক পরীক্ষার কেন্দ্র অনুমোদন, ২০১২-১৩ শিক্ষাবর্ষে বাংলা ও সমাজবিজ্ঞানে অনার্স কোর্স চালু এবং ১৪-১৫ শিক্ষাবর্ষ হতে ইংরেজি বিষয়ে অনার্স কোর্স চালু করেন। কলেজের সামগ্রিক উন্নয়নে নতুন ২টি ভবন নির্মাণ এবং ১৫০০ জন শিক্ষার্থী হতে বর্তমানে প্রায় ৫০০০ শিক্ষার্থীর লেখাপড়ার সুনিশ্চিত ব্যবস্থা প্রদানে তিনির অবদান অনস্বীকার্য। উনার এ পদক প্রাপ্তিতে এবং কলেজের উন্নয়নে গভর্নিং বডির সভাপতি, জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি, কলেজের প্রতিষ্টাতা এম এ মুজিব মাহবুব, এম এ মোহাইমিন ফারুক সহ কলেজ গভর্নিং বডির সদস্য, শিক্ষক, অভিভাবক সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তিনি স্মৃতিচারণ করে বলেন, কলেজ প্রতিষ্ঠার পর থেকে মৃত্যু পূর্ব পর্যন্ত যাবতীয় কার্যক্রমে অবদানের জন্য প্রতিষ্টাতা সদস্য মরহুম আলহাজ্ব এম, এ, মোমিত আসুক, এম এ মোহাইমিন সালেহর অসামান্য অবদানের ফসল এ কলেজ।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com