কুলাউড়ায় ট্রাক মালিক সমিতির কমিটি গঠন

November 4, 2017,

কুলাউড়া অফিস॥ কুলাউড়া উপজেলা ট্রাক ও মিনি ট্রাক মালিক সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আলহাজ্ব শফি আলম ইউনুছকে সভাপতি, হাজী মোঃ বদরুল ইসলামকে সাধারন সম্পাদক ও মৌলানা আব্দুল ওয়াহিদকে কোষাধ্যক্ষ করে ৩ বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি খন্দকার লুৎফুর রহমান, রফিক আহমদ ও আব্বাছ আলী, সহ-সাধারন সম্পাদক ফরহাদ আহমদ উস্তার ও আবু বকর আবু, প্রচার ছালেহ আহমদ, দপ্তর মইনুল হক বকুল, সদস্য কমর উদ্দিন আহমদ কমরু, আপ্তাব মিয়া, আমির আলী (কালাই মেম্বার), রমিজ উদ্দিন, রেজা খান, আমিন উদ্দিন, সুরমান আহমদ, মনসুর চৌধুরী, মামুন, মাহমুদ বকত চৌধুরী ও খন্দকার মুহিবুর রহমান মলাই।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com