কুলাউড়ায় শিক্ষাদান বিষয়ক অবহিতকরণ সভা

কুলাউড়া অফিস॥ কুলাউডা পৌর শহরস্থ রাবেয়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের শিষ্টাচার, সামাজিকতা ও পরিচ্ছন্নতা শিক্ষাদান বিষয়ক অবহিতকরণ সভা এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুদুর রহমান ও ইউ আর সি ইন্সট্রাকটর এস এম আব্দুল্লাহ হাসান সরকার এর বিদায় সংবর্ধনা অনুষ্টিত হয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারঃ) মোঃ মামুনুর রহমান এর সভাপতিত্বে ও রাবেয়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছাঃ ফাতিমা বেগম এর পরিচালনায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত অবহিতকরণ সভার প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌঃ মোঃ গোলাম রাব্বী এবং বিদায় সংবর্ধনার প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইউ আর সি ইন্সট্রাকটর আফসানা আক্তার, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মহিউদ্দিন আহমদ ভূঞা, রাবেয়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুছ ছালাম, বিএইচ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাইয়ুম, কৌলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল বাছিত।



মন্তব্য করুন